আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার (আশুলিয়া), আরটিভি নিউজ

রোববার, ১৫ মার্চ ২০২৬ , ১০:০৭ পিএম


আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নিহত শারমিন জাহান খালেদা। ছবি: সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে শারমিন জাহান খালেদা নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় কাসেম আলীর বাসা থেকে অচেতন এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিক্ষার্থীকে। পরে তাকে সাভারে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাদিজা চাঁদপুরের কচুয়া থানার তেতৈয়া মোল্লা বাড়ির শাহজাহান মোল্লার মেয়ে‌। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের এবং বেগম রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে সাইফ উদ্দিন নামে ঢাকা কলেজের শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

আরও পড়ুন

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গণমাধ্যমকে বলেন, এটি স্পষ্টত হত্যাকাণ্ড। প্রাথমিক তদন্তে নিজেকে ওই শিক্ষার্থীর স্বামী পরিচয় দিয়েছেন আটক সাইফ উদ্দিন।

বিজ্ঞাপন

সাইফ উদ্দিন ঢাকা কলেজের শিক্ষার্থী  দাবি করে পুলিশকে জানান, বিকেলে বাসায় ফিরে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে বাসার ভেতরে ঢুকে শারমিনকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি প্রতিবেশীদের জানান। এরপর বাড়িওয়ালাকে সঙ্গে নিয়ে শারমিনকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা জেলার সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান গণমাধ্যমকে বলেন, নিহত শিক্ষার্থীর মাথায় গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission